আব্দুল কাদের, টঙ্গী :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার গাজীপুর মহানগর জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক আতিকুল্লাহ মিন্টু, গাজীপুর সদর মেট্রো থানা তাঁতীদলের আহ্বায়ক
হাজী শরীফ হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জুনায়েদ হোসেন (মকবুল), মো: হাসান চঞ্চল মোহাম্মদ শেখ ফরিদ, মো: শাহিন, মো: আলম মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।
এসময় গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব, দুখী ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র পৌঁছে দেয়ার লক্ষ্যে মহানগর তাঁতীদল কাজ করে যাচ্ছে। এই প্রচন্ড শীতে মানুষের যেন কষ্ট না হয় সে হিসেবেই আজকের এই শীত বস্ত্র দেয়া হচ্ছে। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে গাজীপুর মহানগর তাঁতীদল অসহায় গরিব মানুষের পারশে আছে ভবিষ্যতে থাকবে।