July 9, 2026, 6:17 pm

কাপাসিয়ায় মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, December 16, 2024
  • 63 জন দেখেছে

গাজীপুরের কাপাসিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলার স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কাপাসিয়া থানা প্রশাসন ও বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ ছাড়া উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক প্রো-ভিসি অধ্যাপক শহিদুল্লাহ সিকদার।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ওসি মো. কামাল হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর