July 9, 2026, 6:17 pm

দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Monday, December 16, 2024
  • 89 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী :: বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিজয় অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বসে নেই, দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশ্বে এমন আর কোনো একটি দেশ পাওয়া যাবে না, যেদেশে দুর্নীতির দায়ে গোটা পার্লামেন্টের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছেন। দুঃখের বিষয় হলো শেখ হাসিনা দলের সাধারণ নেতাকর্মীদের রেখে সংসদ সদস্যদের নিয়ে পালিয়েছেন। যা একটা দলের জন্য লজ্জাজনক। আজ সোমবার দুপুরে বিজয় দিবসের র‌্যালি শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির আহমেদ, আব্দুর রহিম খান কালা, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, যুবদল নেতা সেলিম কাজল, রাতুল ভূইয়া, রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারি, আবুল কাশেম, আতাউর রহমান আতিক, রহুল আমিন, কেয়া শারমিন, সাইফুল আক্তার, আব্দুস সাত্তার, হাসান লস্কর, নুরুল ইসলাম ফরহাদ, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর