November 27, 2026, 12:19 am

টঙ্গী পূর্ব থানায় চার মাসে ৫ ওসি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট Friday, December 13, 2024
  • 126 জন দেখেছে

৫ আগস্টের পর টঙ্গী পূর্ব থানায় ৫ বার ওসি বদল হয়েছে। পঞ্চমবার ওসি হয়েছেন ফরিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে জিএমপির এক অফিস আদেশে নতুন ওসি পদায়ন করে আগের ওসিকে ক্লোজড করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদকে স্ট্যান্ড রিলিজ আদেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।একই আদেশে জিএমপির ডিবি দক্ষিণ বিভাগের নিরস্ত্র পরিদর্শক ফরিদুল ইসলামকে বদলি করে টঙ্গী পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে উপপুলিশ কমিশনারের (অতিরিক্ত ডিআইজি) স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা গেছে। কী কারণে যোগদানের দুই মাসের মাথায় চতুর্থ ওসি কায়সার আহমেদের এমন স্ট্যান্ড রিলিজ তা কেউ বলছে না।এর আগে জব্দকৃত সরকারি মালামাল বিক্রির অভিযোগে তৃতীয় ওসি মামুনুর রশীদ স্ট্যান্ডরিলিজ হয়।

৫ আগস্টে টঙ্গী পূর্ব থানার ওসি ছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে বদলি করায় রাফিউল করিম রাফি যোগদান করেন। তাকেও বদলি করার পর যোগদান করেন এসএম মামুনুর রশীদ। গতকাল তাকে স্ট্যান্ডরিলিজ করার পর কায়সার আহমেদ যোগদান করেছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর