July 9, 2026, 7:31 pm

টঙ্গীতে তাঁতীদলের উদ্যোগে লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, December 12, 2024
  • 91 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কপোরেশনের ৫৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগর তাঁতি দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫৩নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, পীরজাদা মো: নোয়াব আলী, মো: আতিক উল্লাহ মিন্টু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আহমেদ পার্থ, মো: আবুল কাশেম, রিয়াজ উদ্দীন রিয়া, মো: আহাদ আলী (চিন্তা), মো: অহিদ মিয়া, মো: আ: মমিন, মো: হাছান, মো: শেখ ফরিদ, মো: আলম, মো: রিংকু, মো: মিজানুর রহমান, মো: মেহেদী হাসান, মো: শাহিন, মো: আজিজ, হাসান চঞ্চল, মো: আ: রহিম, খন্দকার জহিরুল ইসলাম, মো: মনু মিয়াসহ দলী অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের যে ঝান্ডা উড়িয়েছিলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন-২০৩০ ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা-৩১ দফা দিয়েছেন। ছাত্র গণ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যবিহীন মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে।
নেতাকর্মীরা আরো বলেন, গত সাড়ে ১৫ বছর বাংলাদেশের ফ্যাসিবাদ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে নেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আজ আমরা মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেট গুলো গ্রহণ করেছেন। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর