July 9, 2026, 8:45 pm

অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Wednesday, December 11, 2024
  • 72 জন দেখেছে

আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি। এই কমিটির প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিটির সদস্যরা মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিটি-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় অবসরে যাওয়া এক হাজার ৫৪৩ জনের আবেদন পর্যালোচনা করে সেখান থেকে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। জনপ্রশাসনের ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দিতে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি করেছিল সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর