July 9, 2026, 6:18 pm

টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা মঞ্জু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টঙ্গী::
  • আপডেট Tuesday, December 10, 2024
  • 76 জন দেখেছে

ষ্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ আলোচিত একাধিক মামলার আসামি মঞ্জুর হোসেন মঞ্জুকে (২৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জু টঙ্গীর এরশাদ নগর এলাকার মৃত মইনুল হোসেন এর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জিএমপি গাছা থানা ও ডিএমপি উত্তরা পশ্চিম থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪ নং ব্লকের বাসিন্দা বেলী আক্তার (৪৫) এর বাসার সামনে মঞ্জু গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এসময় বেলী আক্তারের মেয়ে উত্তরা ক্রিডেন্স কলেজের ছাত্রী মাহফুজা আক্তার বাসা থেকে বের হলে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এ ঘটনার পর বেলী আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগটি আমলে নিয়ে সোমবার রাতে তাকে প্রথমে আটক ও পরে মামলায় গ্রেপ্তার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এরশাদ নগরের একাধিক বাসিন্দা জানায়, মঞ্জুর রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী।এই বাহিনী নিয়ন্ত্রন করে সন্ত্রাসী ময়জুদ্দিন,রাকিব ও অপু,সুজন,আকাশ।এই সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত পুরো এলাকাবাসী। বিভিন্ন বাসা বাড়িতে হামলা,স্থানীয়দের মারধর, মাদক ব্যবসা, চুরি,ডাকাতি,ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কায়সার আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে আইনআনুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর