July 9, 2026, 5:00 pm

গাজীপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
  • আপডেট Monday, December 9, 2024
  • 71 জন দেখেছে

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়াটারের পাশে এসব কর্মসূচি পালিত হয়। নগরীর কাশিমপুরের ভুক্তভোগী ৪৮টি পরিবারের নারী-পুরুষরা কাফনের এসব কর্মসূচিতে অংশ নেয়। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি জমা দেয় তারা।

এ সময় বক্তব্য রাখেন-ক্ষতিগ্রস্ত ইসমাঈল মিয়া, বানু বেগম, এসহাক মিয়া, খুশি আক্তার প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, কাশিমপুর এলাকায় গোবিন্দ বাড়ি মৌজায় ৪৮ পরিবারের সদস্য এস এ ও আর এস রেকর্ডিয় মালিক ছিল এবং বর্তমানেও আছেন। এছাড়া জাল-জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদী পক্ষের দায়ের কৃত দেওয়ানি মোকদ্দমায় ও আদালতের আদেশের মাধ্যমেও ২০১৫ ইং সালে ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোত জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ ৯ বছর ধরে ওই ৪৮ পরিবারের ওয়ারিশ সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা। অথচ মিস মোকদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে ৩৭ শতাংশ জমির নামজারি দেওয়া হয় ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর