July 9, 2026, 2:50 pm

মাদারগঞ্জে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, December 8, 2024
  • 65 জন দেখেছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিয়োজিত গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে মাদারগঞ্জ মডেল থানা চত্বরে ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (ক্রাইম এন্ড অপস), মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন, ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই ছাইদুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর