July 9, 2026, 2:45 pm

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Sunday, December 8, 2024
  • 91 জন দেখেছে

টঙ্গীর সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালতে তোলা হয়েছে। এ সময় উৎসুক জনতা কিরণের ওপর ও তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যানে ঝাড়ুপেটা করে এবং ডিম ও জুতা নিক্ষেপ করে। আজ রবিবার (৮ ডিসেম্বর) গাজীপুর আদালতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণকে আদালতে হাজতখানায় আনার সময় হাজতখানার সামনে জনতা ঝাড়ুপেটা করে।
এ সময় অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। তারা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। নিরাপত্তাজনিত কারণে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নেয়। গাজীপুর বারের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘বিক্ষুব্ধ জনতা জুতা ও ঝাড়ু পেটা করেছে।
গত ১৮ নভেম্বর যশোরে সীমান্ত থেকো ভারত যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয় কিরণ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে যশোরে একটি মামলাও হয়। কিরণের নামে টঙ্গী, গাজীপুর ও ঢাকার উত্তরাসহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা খুন ও আহত করার ঘটনায় ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দেশে বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও বিদেশি নাগরিকত্বের অভিযোগ আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর