July 9, 2026, 1:44 pm

জুলাই গণঅভুত্থান : উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা::
  • আপডেট Saturday, December 7, 2024
  • 72 জন দেখেছে

জুলাই গণঅভুত্থানে রাজধানীর উত্তরায় শহীদ ৯২ জনের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’। আজ শনিবার দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ।
সংগঠনটির পক্ষ থেকে তিনি জানান, ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন। তবে এই তালিকা আরও বাড়তে পারে।
এ সময় উত্তরায় শহীদ পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতির ব্যর্থতা হবে। তারা আরও বলেন, শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে চিরকাল স্মরণীয় করে রাখতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর