July 9, 2026, 1:44 pm

বাংলাদেশি পর্বতারোহী মুহিতের হিমালয়ের ‘থরং’ শিখর বিজয়

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, December 6, 2024
  • 72 জন দেখেছে

বাংলাদেশি পর্বতারোহী এম এ মুহিত হিমালয়ের ‘থরং’ শিখর জয় করেছেন। প্রায় ২ হাজার ৪০০ ফুট পাথরের বোল্ডার ও খাড়া হিমবাহে আরোহণ শেষে ৫ নভেম্বর সকালে ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। এর আগে এম এ মুহিত দুবার এভারেস্ট চূড়ায় পৌঁছান তিনি। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে পতাকা-প্রত্যর্পণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত ‘থরং’ পর্বতশিখর ২০ হাজার ১৫৭ ফুট উঁচু। বাংলাদেশের পর্বতারোহী এম এ মুহিত চলতি বছর ২৫ অক্টোবর নেপাল যান এবং ২৯ অক্টোবর ‘চামে’ গ্রাম (উচ্চতা ৮,৭৬০ ফুট) থেকে ট্রেকিং শুরু করেন। প্রায় ৫০ কিমি ট্রেকিং করে তিনি ৩ নভেম্বর বেস-ক্যাম্পে পৌঁছান এবং ৪ নভেম্বর ১৭ হাজার ৭৭০ ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করেন।
গাইড মিংমা চিরি শেরপা ও আং দর্জি শেরপাকে সঙ্গে নিয়ে তিনি ৪ নভেম্বর রাত ১১ট ৪৫ মিনিটে হাই-ক্যাম্প থেকে চূড়ান্ত-আরোহণ শুরু করেন। পরে ৫ নভেম্বর নেপাল সময় সকাল ৬টা ২০ মিনিটে তাঁরা ‘থরং’ শীর্ষে আরোহণ করেন। ‘থরং’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড ও চ্যানেল ২৪।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের ম্যানেজার-সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মো. এমদাদুল ইসলাম এবং চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর