July 9, 2026, 1:44 pm

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ড্রোন ও মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, December 6, 2024
  • 76 জন দেখেছে

বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করেছে। তাদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুক্রবার ভোররাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও একই এলাকার দিলীপ পান্ডেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। আসামি দুইজনকে শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর