July 9, 2026, 1:48 pm

টঙ্গী পৌর অডিটোরিয়ামের মালামাল লুটপাট

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Thursday, December 5, 2024
  • 114 জন দেখেছে

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টঙ্গীতে সরকারি অডিটোরিয়াম ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার লোহা-লক্কর গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে। অবৈধভাবে টঙ্গীর ঐতিহ্যবাহী ভবনটি ভেঙ্গে প্রায় ২০০ টন পরিমাণের রড, এ্যাংগেল, ফ্লাটবার, টিনসিট, বৈদ্যুতিক তার, দরজা, জানালা, গ্রিল, দর্শকসারির লোহার চেয়ার, ইট, বিভিন্ন ডেকোরেশন ও নির্মাণ সরঞ্জামাদিসহ সকল মালামাল বিনা টেন্ডারে রাতের আঁধারে বিক্রি করে দেয়া হয়। এ ঘটনা ফাঁস হওয়ার পর এলাকায় তোলপাড় চলছে। গুরুতর এ দুর্নীতির দায় থেকে রক্ষা পেতে অভিযুক্ত শিক্ষকরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর