November 27, 2026, 2:48 am

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’ সদস্যদের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, May 23, 2023
  • 255 জন দেখেছে

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৩’ এর কোর্স মেম্বাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেছেন। এ কোর্সের প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদের নেতৃত্বে আজ মঙ্গলবার কোর্সের সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, পরিদর্শন দলটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন কোর্সের সদস্যরা। পরবর্তীতে প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মামুন সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করার পাশাপাশি গ্রন্থাগার ও জাদুঘর ঘুরে দেখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর