May 27, 2026, 9:18 am

মাথা গরম করে নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করবো বিএনপিকে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, May 23, 2023
  • 262 জন দেখেছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের মাথা গরম করলে হবে না। আমরা পাল্টাপাল্টি কিছুতে যাবো না। সংঘর্ষে যাবো না। আজ মঙ্গলবার (২৩ মে) বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নেত্রী বলেছেন, সংঘাতে যাবো না। কিন্তু আমাদের ওপর হামলা হলে পাল্টা হামলা করতে আওয়ামী লীগ জানে। তাই ঠান্ডা মাথায় তাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করবো। তবে কেউ নির্বাচন কেউ ঠেকাতে চায়, আমরা প্রতিরোধ করবো। এখন তারা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে। আপনাদের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে হত্যা করে সাম্প্রদায়িকতার লীলাভূমিতে পরিণত করতে চান। পাকিস্তান বানাতে চান। আফগানিস্তান বানাতে চান।

ওবায়দুল কাদের বলেন, সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। ৭৫ আর ২০২৩ এক নয়। রাজশাহীর নেতার হত্যার হুমকিতে সারাদেশে গর্জন উঠেছে। তার ওপর হামলা হলে কি হবে বুঝতে পারছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বসে থাকবে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। গাজীপুরে সিটি নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচন কমিশন পরিচালনা করবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আগামী জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিভাবে ফ্রি ফেয়ার নির্বাচন হবে তা দেখিয়ে দেবো। বিদেশি পর্যবেক্ষকদের অনুরোধ করবো আপনারা আসুন দেখুন কেমন নির্বাচন হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট আফজাল হোসেন, সদস্য নির্মল চ্যাটার্জী, ঢাকা নগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর