July 23, 2026, 5:18 pm

গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন, কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, May 23, 2023
  • 151 জন দেখেছে

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কারখানার শ্রমিক দিয়ে নির্বাচনের মিছিল করার অপরাধে এক কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। বিধি ভঙ্গকারী ওই কাউন্সিলর হলেন গাজীপুর মহানগরী ১৮ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সফর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফর আলী সোমবার বিকেলে তার ঘুড়ি প্রতীক নিয়ে একটি কারখানার শ্রমিকদের দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে মিছিল বের করে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। প্রতিপক্ষের প্রার্থীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানালে তাৎক্ষণিক গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কাউন্সিলর প্রার্থী সফর আলীকে আটক করা হয়। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করে ভুল শিকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনি মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর