July 9, 2026, 6:19 pm

রাজধানীর হাজারীবাগের সিটি কলোনি থেকে অস্ত্রসহ ১৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, November 18, 2024
  • 176 জন দেখেছে

রাজধানীর হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ অর্থসহ ১৫ দুষ্কৃতিকারীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এ অভিযান পরিচালনা করে। এদিন সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, রবিবার সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচলনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেপ্তারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর