November 18, 2026, 2:50 am

পূবাইলে বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, October 28, 2024
  • 119 জন দেখেছে

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে ২৮ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতাররা হলো- সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানা দেলোয়ার নগর থানার মৃত আব্বাস আলীর ছেলে মো. আলী আকবর (১৯)।
রবিবার (২৭ অক্টোবর) ভোরে পূবাইল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হুমায়ুন কবীর ও মো.রফিকুল ইসলাম মীরের বাজার চৌরাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পূবাইল থানা সূত্র জানায়,পূবাইল থানাধীন কামারগাঁও সাকিনস্থ মীরের বাজার চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার উপর একটি মাছুম ক্লাসিক পরিবহনের বাস তল্লাশী করে বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের বিদেশি মদ এই ব্যক্তির সহযোগিতায় পূবাইল এলাকাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। গ্রেপ্তার একজনের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর