October 3, 2026, 11:16 am

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা প্রদান

মাহবুবুর রহমান জিলানী ::
  • আপডেট Monday, October 28, 2024
  • 115 জন দেখেছে

স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে পথচারী অসহায় দুস্থ ও জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা,ঔষধ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপণ ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।

গত  রবিবার সকালে জামালপুর মধ্যে বাজারে মেডিকেল ক্যাম্প স্থাপন করে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় বিভিন্ন প্রকার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের প্রভাবশালী সদস্য সচিব মো সোহেল রানা খানসহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
এ সময় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে পথচারী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর