July 4, 2026, 7:53 am

টঙ্গীতে বিটিসিএল ভবনের ছাদ ধসে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Sunday, October 27, 2024
  • 91 জন দেখেছে

গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন টিএন্ডটি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলএর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আমিন নরসিংদী জেলার নবীপুর গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে। সে বর্তমানে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ বাবুর বাড়ীর ভাড়াটিয়া। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, রাত ১২টার দিকে বিটিসিএল ভবনের ছাদ ধসে যায়। খবর পেয়ে রাতেই টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থল থেকে আমিনের লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএল-এর একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলয়ের গুদামের পাশে কয়েকজন লোককে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। তখন এর নিচে চাপা পড়েন আমিন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, ভবন ধসের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ রবিবার সকালে লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর