July 4, 2026, 10:36 am

রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান প্রধান উপদেষ্টার

দৈনিক বিজয়বাংলা ডেস্ক ::
  • আপডেট Friday, October 25, 2024
  • 119 জন দেখেছে

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসহ রোহিঙ্গা সংকটের প্রতি ‘জরুরি মনোযোগ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রোহিঙ্গা সংকটের প্রতি ‘জরুরি মনোযোগ’ দেওয়ার জন্য জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন ড. ইউনূস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর