November 18, 2026, 8:36 am

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, October 21, 2024
  • 111 জন দেখেছে

জেলার গোয়ালন্দে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. মমিন সেখ (৪১) নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি লোহা ও কাঠের তৈরি এয়ারগান, একটি লোহার তৈরি দেশীয় একনলা পাইপগান ও দুইটি তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মমিন সেখ গোয়ালন্দ থানার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. কিয়ামুদ্দিন শেখের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা দায়ের করে আদালতে তুলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর