August 18, 2026, 6:21 pm

পূবাইলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, October 19, 2024
  • 176 জন দেখেছে

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন সাতানীপাড়া এলাকার অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয় বলে আমার সংবাদকে জানান পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম। আটক আসামি হলেন- মো.আদনান হোসেন সামি (১৯)।
অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর