October 3, 2026, 1:41 pm

৫৩নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সরকারকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Friday, October 18, 2024
  • 114 জন দেখেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা ৫৩নং ওয়ার্ড কমিটির আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সরকারকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় মো: সাদিকুল সরকার দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হল এখন থেকে সে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল ৫৩নং ওয়ার্ডের দলীয় কোন কার্যক্রম চালাতে পারবে না।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে তাঁতীদল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে তাঁতীদলের কোনো সম্পর্ক নেই। ব্যক্তির অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না। দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত সাদিকুলের সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর