August 18, 2026, 6:22 pm

অসীম কুমার উকিল ও অপু উকিলের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, October 17, 2024
  • 208 জন দেখেছে

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার স্ত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং তাদের সন্তান শায়ক উকিল ও শুদ্ধ উকিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তিদের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করা যাবে না। পাশাপাশি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর