August 18, 2026, 6:21 pm

টঙ্গীতে সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Tuesday, October 15, 2024
  • 109 জন দেখেছে

গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১টায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাদেক আলী ও তার ভাই আওয়ামী লীগ নেতা রজব আলীকে আসামি করা হয়। মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর মরকুন টিএন্ডটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের দুই জনকে থানায় আনা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর