July 4, 2026, 1:35 pm

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, October 9, 2024
  • 72 জন দেখেছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৯ জন। আজ বুধবার বেলা আড়াইটায় উপজেলার হোসেনাবাদ গইড়ি পাড়া স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)। বজ্রপাতে চারজন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর