October 3, 2026, 11:14 am

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

ক্রীড়া ডেস্ক ::
  • আপডেট Tuesday, October 8, 2024
  • 100 জন দেখেছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। অবসরের বিষয়ে তিনি বলেন, ‘ভারত সিরিজের অনুশীলনের সময় আলোচনার শুরু। আমার পরিবারের সাথে, বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি।’ ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ আজ অবসর ঘোষণা করলেও আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ও ১২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচও খেলবেন। অর্থাৎ এই সিরিজটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর