July 4, 2026, 12:07 pm

টঙ্গীতে ছাত্রনেতার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Tuesday, October 8, 2024
  • 92 জন দেখেছে

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপুর ৫০তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মরকুন বালুর মাঠ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপু। তিনি মিটিংয়ে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোসাম্মদ রেকাত বানু। সমাজসেবক শেখ সোহেল রানার সভাপতিত্বে ও নূরে আলম আকন্দর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খানসহ দলীয় নেতাকর্মী।
এদিকে, একই দিন দুপুরে মিলগেট এলাকায় টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির আহবায়ক আলিমুল রাজিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় নুরুল ইসলাম দিপুর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বাসেদ আলী টিপু।
এছাড়া বিকালে জাতীয় পার্টি নেতা কামাল হোসেন, টিপু মাস্টার ও মহর আলীর নেতৃত্বে গোপালপুর এলাকায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর