July 4, 2026, 7:59 am

ঈশ্বরগঞ্জে জাটিয়া এলডিপি’র আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, October 5, 2024
  • 67 জন দেখেছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাটিয়া ইউনিয়ন এলডিপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে নিহতদের স্বরনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ৩-অক্টোবর (বৃহস্পতিবার) জাটিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ড.আওরঙ্গজেব বেলাল।
বিশেষ অতিথি এলডিপির ভাইস- চেয়ারম্যান মাহে আলম চৌধুরী।এছাড়াও এলডিপি ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ আবদুস ছামাদ, দেলোয়ার হোসেন সভাপতি গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ, মনজুরুল হক সভাপতি ঈশ্বরগন্জ উপজেলা এলডিপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ড. আওরঙ্গজেব বেলাল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি দেশে একটি গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে রাষ্ট্র সংস্কার করে  নির্বাচন অনুষ্ঠানের আহবান করেন।আন্দোলনে নিহত সকল পরিবারের জন্য সহযোগিতা করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাহে আলম চৌধুরী বলেন বিগত আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম এর নেতৃত্বে রাজপথে  এলডিপির শক্তিশালী ভুমিকার কথা তুলে ধরে ঈশ্বরগঞ্জ এর এলডিপির নেতৃবৃন্দের অবদানের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকার উন্নয়নে সকলকে এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল এর হাতকে শক্তিশালী করার আহবান জানান।উল্লেখ্য যে,উপস্থিত লোকজন বলেন শিক্ষানুরাগী এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল কে এমপি হিসেবে দেখতে চায় ঈশ্বরগঞ্জবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর