July 4, 2026, 7:59 am

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Friday, October 4, 2024
  • 86 জন দেখেছে

গাজীপুর মহানগরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে টঙ্গীর এরশাদনগরে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-বিএনপি নেতা সরকার সাইফুল ইসলাম বিপ্লব, জামায়াত নেতা হারুন-অর-রশিদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, আতাউর রহমান সেন্টু, জনি কিবরিয়া খান, সাবেক সংরক্ষিত কাউন্সিলর শিরিন শারমিন, বাবুল চৌধুরী, সোহেল চৌধুরী, বাবুল মিয়া, আলাউদ্দিন মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগের দুশাসনে আমরা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন হামলা-মামলায় নির্যাতিত হয়েছিলাম। আওয়ামীলীগের স্বৈরাচারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেয়া হবে। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর