July 4, 2026, 6:43 am

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, October 4, 2024
  • 74 জন দেখেছে

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আটজন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর