May 27, 2026, 7:27 am

অবৈধ শাসনকে বৈধতা দেয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে আওয়ামীলীগ : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, May 19, 2023
  • 129 জন দেখেছে

প্রধানমন্ত্রী ঘুরে ফিরে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে তদবির করার জন্য চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তার কোন রাষ্ট্রীয় সফর ছিলো না। তাও তিনি জনগণের টাকা খরচ করে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য গিয়েছেন। এই সফরের ফলাফল ঘোড়ার ডিম। আজ শুক্রবার বিকালে পুরানা পল্টন দলীয় কার্যালয়ের সামনে দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

নুরুল হক নুর বলেন, জনগণের টাকা খরচ করে ঘোড়ারডিম মার্কা বিদেশি সফর আর করা যাবে না। যদি জনগণের টাকা খরচ করে ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ নিয়ে পিকনিক মনে সফর করা হয় তাহলে  জনগণকে নিয়ে আমরা বিমানবন্দর ঘেরাও করব। আগামী ২৩ই মে কাতার তৃতীয় ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর কোন কাজ নাই। শুধুমাত্র বিদেশিদের সঙ্গে খাতির করার জন্য, অবৈধ শাসনকে বৈধতা দেয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা বলছেন, বিদেশিদের পিছনে নাকি বিরোধী দলের নেতারা ঘুরঘুর করছে। তাদের কাছে নালিশ দিয়ে বেড়াচ্ছে। অথচ ক্ষমতায় থাকতে তারা বিদেশিদের কাছে ভিক্ষারীর মত ঘুরছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে যেভাবে বিদেশি রাষ্ট্রগুলোর মুখোমুখি দাঁড় করিয়েছে, বাংলাদেশের জনগণ, সংবিধান, পররাষ্ট্রনীতি এটা সমর্থন করে না। ডাকসুর এই সাবেক ভিপি বলেন, বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলা, জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, বাংলাদেশে বাকশাল কায়েম করা, ফ্যাসিবাদ কায়েম করা আওয়ামী লীগের এই দুঃস্বপ্ন আমরা বেচে থাকতে সফল হতে দিব না। 

তিনি বলেন, গুম,খুনের কারণে ৬ জন নিষেধাজ্ঞায় পড়েছে উল্লেখ করে নুর বলেন, যারা গুম, খুন, ভোটাধিকার হরণ করছে তারা নিজের কারণে নিষেধাজ্ঞা পড়ছে। আরও পড়বে। দেশ, জনগণের জন্য কাজ করতে গিয়ে তারা নিষেধাজ্ঞায় পড়েনি। যারা গুম,খুন, ভোটাধিকার হরনের মতো জঘন্য কাজ করবে তারা এরকম শাস্তি ভোগ করবে। 

সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদের এই জোয়ার দেখে লুটপাটকারীদের গায়ে জ্বালা শুরু হয়েছে। আগামীতে ১৪ সাল ১৮ সালের মতো বাংলাদেশে নির্বাচন হবে না। আগামীতে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে আমেরিকা এই আওয়ামী লীগকে বর্জন করেছে। তিনি আমেরিকা গিয়েছিলেন। তাকে কেউ রিসিভ করতে আসেনি। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের সঞ্চালনায় গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর ও বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর