July 9, 2026, 7:31 am

রাজধানীতে মাদক কারবারি পিচ্চি রাজাসহ গ্রেফতার ৩২

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, September 29, 2024
  • 110 জন দেখেছে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) ও যৌথ বাহিনী অভিযানে শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিন নারী মাদক কারবারিও রয়েছেন। র‌্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রবিবার ভোরে জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু হয়। অভিযানে র‌্যাব-২ ও যৌথ বাহিনী ছিল। এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে তিন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজাসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর