July 9, 2026, 7:32 am

কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, September 29, 2024
  • 81 জন দেখেছে

কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় চার শিশু নিহত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। আরেকজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম‌্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। তারা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিনজন মারা গেছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর