July 23, 2026, 4:17 pm

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে বিএনপি প্রতিহত করবে : বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল ::
  • আপডেট Friday, May 19, 2023
  • 146 জন দেখেছে

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমাবেশ করেছে। আজ শুক্রবার (১৯ মে) শহরের ব্যাপারীপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ।  সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলেও বিএনপি যে কোনো মূল্যে প্রতিহত করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর