October 12, 2026, 11:42 am

কানাডাকে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান শিল্প উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, September 24, 2024
  • 103 জন দেখেছে

কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিল্প উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেব্রা বয়েস সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার, বিনিয়োগ ও শিল্প-বান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। ফলে, বাংলাদেশে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এবং কানাডার মধ্যে ১২ জুলাই, ১৯৯০ সালে বিনিয়োগ বিমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ এবং কানাডার মধ্যে ‘বিনিয়োগের প্রচার ও সুরক্ষার জন্য বাংলাদেশ ও কানাডার মধ্যে চুক্তি’ শীর্ষক খসড়া চুক্তিটি যৌথ কারিগরি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে স্বাক্ষরের আহ্বান জানান তিনি। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কানাডাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগে আগ্রহী। এজন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য বাংলাদেশ ও কানাডার সমন্বয়ে যৌথদল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর