October 12, 2026, 1:26 pm

উত্তরায় কলেজছাত্র সানজিদ হত্যা মামলার আসামি মতি গ্রেপ্তার

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা ::
  • আপডেট Sunday, September 22, 2024
  • 144 জন দেখেছে

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হত্যা মামলার আসামি মো. মতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা হয়। ওই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মো. মতি।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি মতি ১০ সেক্টরের স্লুইস গেট বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট উত্তরা তিন নম্বর সড়কের  রবীন্দ্র স্মরণীর পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সানজিদ হোসেন মৃধা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর