July 9, 2026, 1:49 pm

ঝিনাইদহ সীমান্তে ৩ রোহিঙ্গা নারীসহ আটক ১৭

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, September 21, 2024
  • 71 জন দেখেছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদে ওই এলাকাগুলোয় বিজিবির টহল জোরদার করা হয়। সেসময় সীমান্তবর্তী ওই এলাকা থেকে থেকে ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোর্পদ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর