July 9, 2026, 1:41 pm

বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে ৪ জেল সুপাকে

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, September 20, 2024
  • 70 জন দেখেছে

শরীয়তপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলার কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
এই চার তত্ত্বাবধায়ক হলেন শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম। তাদের মধ্যে সুভাষের নয় বছর, বজলুরের দু’বছর, মকলেছুরের চার মাস ও নেছারের পৌনে তিন বছরের চাকরির মেয়াদ ছিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর