May 25, 2026, 6:05 pm

আমি নির্বাচিত হলে গাজীপুরবাসীর পাশে থাকবো, না হলোও পাশে থাকবো : সরকার শাহনুর ইসলাম রনি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Friday, May 19, 2023
  • 153 জন দেখেছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি বলেছেন, শিক্ষিত-মার্জিত তরুণ নেতৃত্ব এলেই যারা সমাজকে কলুষিত করছে, তারা ধীরে ধীরে পেছনে চলে যাবে। আমি নির্বাচিত হই আর না হই, সারাজীবন মানুষের পাশে থাকব— ইনশাআল্লাহ। তিনি আজ শুক্রবার সকালে মহানগরের হায়দারাবাদ, মাজুখান, হারবাইদ, বিন্দান ও পূবাইল থানা এলাকায় (হাতি মার্কায়) ভোট চেয়ে গণসংযোগ করেন।

এ সময় রনি সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মূল সমস্যা হচ্ছে— ধুলাবালি ও ময়লা আবর্জনা। আমার প্রথম উদ্যোগই থাকবে মানুষ যেন নিঃশ্বাস নিতে পারে সেই অবস্থাটা ফিরিয়ে আনা। আমি ৪-৫ বছর সুইডেন, ডেনমার্কের মতো দেশে ছিলাম। আমি দেখেছি, তারা তাদের দেশটাকে কীভাবে সুন্দর ও পরিষ্কার-পরিছন্ন করে রাখে। এর জন্য আমাদের সিটির ৪০ লাখ মানুষকে সচেতন করতে হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্ধারিত প্রচার-প্রচারণার ১১তম দিন চলছে শুক্রবার। প্রার্থীদের হাতে প্রচারণার সময় আছে আর মাত্র ৪ দিন। গত বুধ ও বৃহস্পতিবারের বৃষ্টিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লাখ লাখ পোস্টার নষ্ট হওয়ায় আচরণবিধি ভঙ্গ করে কেউ কেউ নতুনভাবে লেমিনেটিং বা তাপ দিয়ে পলিথিনে মোড়ানো পোস্টার ঝুলাচ্ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের নতুন নতুন অফিস সাজানো হচ্ছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর