July 9, 2026, 2:50 pm

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় টঙ্গীতে যুবলীগকর্মী দেলোয়ার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Tuesday, September 17, 2024
  • 77 জন দেখেছে

গাজীপুর: অভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে অভিযুক্ত যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ভালো পদের আশায় রাজধানীর উত্তরায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন বলে জানা গেছে।
র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন রুবেল যুবলীগকর্মী। তিনি যুবলীগে ভালো পদের আশায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর