October 10, 2026, 12:46 pm

বারই রবিউল আউওয়াল সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ

হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার ::
  • আপডেট Monday, September 16, 2024
  • 119 জন দেখেছে
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। ‘সাইয়্যিদ’ অর্থ শ্রেষ্ঠ, এবং আ’ইয়াদ হচ্ছে ঈদ শব্দের বহুবচন, যার অর্থ: খুশি । আর ‘শরীফ’ অর্থ সম্মানিত বা মর্যাদাবান । সুতরাং সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অর্থঃ- সকল ঈদের সাইয়্যিদ বা সর্বশ্রেষ্ঠ ঈদ। নুরে মজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ অর্থাৎ দুনিয়াতে আগমন মুবারক উপলক্ষে সর্বশ্রেষ্ট ঈদ পালন বা খুশি মুবারক প্রকাশ করাই হচ্ছে ‘সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ’। যা সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর, মহাপবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম;”সাইয়্যিদুল আইয়াদ শরীফ” হিসেবে পরিচিত।রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম সুলতানুন নাছীর মুরশিদ কিবলা আলাইহিস সালাম নামকরণ করেন সাইয়্যিদুল আইয়াদ শরীফ। “ফাল ইযাফরাহু শরীফের” কিতাবের ১৮ পৃষ্টায় উল্লেখ রয়েছে- মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন,অর্থঃ-যে ব্যক্তি আমার আগমন বা বিলাদত শরীফ (বারই রবিউল আউওয়াল শরীফ) ঈদে মিলাদে রসুলিল্লাহ ছল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম, তথা “সাইয়্যিদুল আইয়াদ শরীফ”  দিবস উনাকে সম্মান করবে ;তিনি জান্নাত মুবারকে আমার সাথে অবস্থান করবেন।(সুবহানাল্লাহ) “দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত” পত্রিকার প্রতিষ্টাতা-পৃষ্টপোষকঃ যামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় তা পালন করা সম্ভব।যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক আমাদেরকে (বারই রবিউল আউওয়াল শরীফ) আমল করে ফজিলত হাসিল করার তাওফিক দান করুন।(আল ইহসান;আল বাইয়্যিনাত)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর