July 9, 2026, 6:19 pm

শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Sunday, September 15, 2024
  • 103 জন দেখেছে

গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িতে আওয়ামী লীগের হামলা ও স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে শনিবার বিকালে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান কাজল, নজরুল ইসলাম, মান্নান মন্ডল, নূরুজ্জামান, জহিরুল ইসলাম, আজিজুল হক, হারুনুর রশিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে সকালে একই ঘটনার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের নেতৃত্বে নগরীর রাজবাড়ি রোডে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে নেতারা বক্তৃতায় বলেন, ভয়ানক নৃশংস খুনী হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। অবিলম্বে মিছিলে হামলা ও হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর