July 9, 2026, 7:31 pm

গোপালগঞ্জে হামলায় আহত জিলানীকে দেখতে হাসপাতালে ফখরুল

Reporter Name
  • আপডেট Saturday, September 14, 2024
  • 75 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে দেখতে ববঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিএসএমএমইউ যান। সেখানে জিলানীসহ শুক্রবারের হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। সাংবাদিকসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর