July 9, 2026, 6:17 pm

টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

Reporter Name
  • আপডেট Thursday, September 12, 2024
  • 89 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে এক নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সৈয়দ আতিক।
উল্লেখ্য, আলহাজ্ব সাইদুর রহমান ৮২ বছর বয়সে গত বছর ১৩ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর