July 9, 2026, 7:31 pm

তারেক রহমানের নেতৃত্বে দেশ বিনির্মান করা হবে : হাসান সরকার

Reporter Name
  • আপডেট Thursday, September 12, 2024
  • 77 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণ হবে।  আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত রাখতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যে বির্নিমান হবে তাতে দেশের সবাই সুফল ভোগ করবে। যদিও এখন ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায়। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে দেশের আইনশৃংখলা রক্ষাসহ দ্রব্যমূল্যের ঊধ্বগতি রোধ করে সাধারণ মানুষের জীবনমান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গতকাল বুধবার বাদ আসর টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স্র মিলানায়তনে টঙ্গী পাইলট স্কুল সুপার মার্কেট পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী পাইলট স্কুল সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরকার সাইফুল ইসলাম বিপ্লব, এডভোকেট জাকির হোসেন, সেলিম রেজা সাগর, দেলোয়ার হোসেন, প্রফেসর হারুনুর রশিদ, হুমায়ুন কবির সুমন, আবু সাহেদ আহম্মেদ, আব্দুল  কাদের, বিল্লাল হোসেন, মানিক, টুটুল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর