July 9, 2026, 5:01 pm

শ্রীপুরে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, September 11, 2024
  • 77 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মাগুরা :: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ছয় রোগীর মাঝে এককালীন আর্থিক অনুদানের জন্য চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় উপজেলার ৩ জন ভিক্ষুককে একটি ভ্যান, তিনটি করে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মাহফুজ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর