July 9, 2026, 5:02 pm

ঈশ্বরগঞ্জের মগটুলার ইউপি নির্বাচনে  মেম্বার প্রার্থী আবু সাইদের প্রচারনা 

Reporter Name
  • আপডেট Tuesday, September 10, 2024
  • 124 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ৯-নং ওয়ার্ডের (গালাহার,নাগেরডাংরি,বাগবের,আবদল্লাহপুর,গারাকান্দি)এলাকা থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করতে মতবিনিময় ও প্রচারনা চালিয়ে যাচ্ছে মোঃ আবু সাইদ।নির্বাচনের সময় যথই নিকটবর্তী হচ্ছে প্রচারনায় ও জনপ্রিয়তায় রয়েছে সবার মাঝে মাঝে “আবু সাইদ”এর নাম । সরজমিনে গিয়ে গতকাল এমনই দৃশ্য দেখা যায় ৯-ওয়ার্ডের (গালাহার-বাগবের)সীমান্তবর্তী মোড় বাজারে।লোকজনের সাথে কথা বলে তারা জানান,আবু সাইদ একজন সহজ সরল সাদা-সিদা মনের মানুষ।আমরা বিগত সময়ে অনেক কে মেম্বার নির্বাচিত করেছি।আসছে মগটুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯-নংওয়ার্ড থেকে ব্যাপক জনসমর্থন দিয়ে আবু সাইদ ভাই’কে মেম্বার নির্বাচিত করবো এলাকাবাসী।তার কাছে যেকোন পেশার লোক খোলামেলা কথা বলতে পারবে।এব্যাপারে মেম্বার প্রার্থী আবু সাইদ প্রতিনিধিকে বলেন-আমি একজন সাধারন মানুষ। বিগত সময়ে গ্রামে গ্রামে ঘুরে মনোহরি ব্যবসা করতাম।ব্যবসা করে যা আয় করতাম তা দিয়ে পরিবার নিয়ে সংসার পারকরতাম।এলাকার জনগন আমাকে মেম্বার পদে নির্বাচন করতে সাহস দিছে;এলাকাবাসী আমাকে মেম্বার নির্বাচিত করলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন মুলক কাজ করবো। তিনি আরো বলেন আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।এসময় হাসিম উদ্দিন,আবদুল মতিন,লাল মিয়া,সবুজ মিয়া,নুরুল ইসলাম,তুহিন,দ্বীন ইসলাম,সিরাজুল,রুহুল আমিন,মানিক মিয়া, হারুন,হেলাল উদ্দিন,বাদল সহ আরো এলাকার গন্যমান্য ও বিভিন্ন পেশার লোকজন পাশে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর